বেনাপোলে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার


বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত ও সাতজন ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার (৯ মে) পোর্ট থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বেনাপোলের দৌলতপুর গ্রামের কাশেম আলীর ছেলে রেজাউল গাজী (৫৬), আফসার আলীর ছেলে রবিউল হোসেন (৪৪), ভবারবেড় গ্রামের হযরত আলীর ছেলে মহিতুল আলী গাজী (৩৫), আবু তাহেরের ছেলে শামিম হোসেন টুটুল (৩৫), নারায়ণপুর গ্রামের কাদেরের ছেলে মুক্তার হোসেন (২২), বালুন্ডা গ্রামের নাজাহার আলীর ছেলে ইমরান হোসেন (৩৭), পাটবাড়ি গ্রামের বোরহান মন্ডলের ছেলে আব্দুল গনি (৩২) ও জটা দাসের ছেলে অশোক দাস (৩৩)।

পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গ্রেফতার সবাইকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।