স্থানীয়রা জানান, সকালে পুরানো থানা এলাকায় পানগুছি নদীতে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিন-চার দিন আগে কেউ নবজাতকটিকে হত্যা করে লাশ নদীতে ফেলে রেখে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ওসি আজিজুল ইসলাম বলেন, ‘নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’