ভোমরা স্থলবন্দরে সাত দিন আমদানি-রফতানি বন্ধ

ভোমরা স্থলবন্দরঈদুল ফিতর উপলক্ষ্যে রবিবার থেকে ৭ দিনের ছুটিতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ৯ জুন থেকে আবারও যথারীতি আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন  ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ দিন বন্দরের আমদানি-রফতানি  কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, ঈদে সরকারি ছুটি তিন দিনের।  আর সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন যৌথ আলোচনার মাধ্যমে আরও চার দিন বাড়িয়ে মোট ৭ দিন ছুটি ঘোষণা করেছে।