ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার খোদ্দ খালিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বিপুল (১২) ও জীবননগর উপজেলার বারান্দি গ্রামের রানা (২৪)।
মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, মহেশপুরের গ্রাম খোদ্দ খালিশপুরের মধ্য দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিল বিপুল ও রানা। পথিমধ্যে উক্ত স্থানে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এলাকাবাসী তাদের উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।