দলের প্রবীণ নেতাদের মূল্যায়ন করতে হবে: শেখ তন্ময়

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেখ তন্ময়বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ‘মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মূল্যায়ন করতে হবে। তাদের অনেক ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগের এমন অবস্থায় এসেছে। আর আমাদের প্রত্যকের দায়িত্ব হচ্ছে মুরুব্বিদের সম্মান করা।’

শনিবার (৮ জুন) বিকালে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের এমনিতেই দেশের উন্নয়ন হয়। বাগেরহাটের উন্নয়ন করতে আমি এসেছি। বাগেরহাট-২ আসন ( সদর-কচুয়া) হবে  সারাদেশের রোল মডেল। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানের উন্নয়ন দেখতে আসবে।’

এর আগে শেখ তন্ময় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাবাসীর খোঁজ খবর নেন।