নিহত মাজহার অলীর ছেলে মিন্টু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ৭টার দিকে তার বাবা ও দুই খালু তাদের গ্রামের বাড়ি বুড়িন্দা থেকে মোটরসাইকেলে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। তারা মুক্তদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা মাজহার আলী মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স রহিমা আক্তার একই বিভাগের ইন্টার্ন চিকিৎসক রুবেল আহমেদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মাজহার আলী মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পরে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।’
চৌগাছা থানার ওসি রিফাত বিন রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।’