আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে সাহেব আলী মেম্বার ও কালাম মন্ডলের সমর্থকদের মাঝে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাহেব আলী মেম্বারের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থন করে তুহিন শেখ। অপরদিকে, কালাম মণ্ডল আনারস প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে। নির্বাচনে আনারস প্রতীক জয়লাভ করে। এরপর থেকেই ওই গ্রামে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছিল।
তুহিনের পরিবারের অভিযোগ, শনিবার বিকালে তুহিন শেখ গ্রামের অন্যপাশ থেকে বাড়ি ফেরার সময় তাকে টার্গেট করে প্রতিপক্ষ কালাম মণ্ডলের সমর্থকরা। তাদের মধ্যে শাকিল হোসেন, মিলন হোসেন, রফিকুল ইসলাম, বাচ্চু ও রনি হোসেনসহ কয়েকজন তুহিনকে ধরে হাতুড়িপেটা করে।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই। যদি এমন ঘটনা ঘটে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।