বাংলাদেশের প্রতি অগাধ ভালোবাসা ছিল কিম ইল সাংয়ের

কিম ইল সুংয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত প্যাক সং ইয়োপ বলেছেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসা ছিল উত্তর কোরিয়ার জাতির পিতা কিম ইল সাংয়ের। আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি নতুন যুগের সূচনা করেছেন।’

শনিবার (২৯ জুন) যশোর প্রেস ক্লাব অডিটরিয়ামে উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইল সাংয়ের ২৫তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশের জাতির পিতা, তেমনি কিম ইল সাং উত্তর কোরিয়ার জাতির পিতা। কোরিয়ার স্বাধীনতা ও জনগণের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বিশ্ব স্বাধীনতা বিনির্মাণে তিনি সারাটি জীবন উৎসর্গ করে গেছেন। জুসে আইডিয়ার মাধমে তিনি বেঁচে থাকবেন স্বাধীনতাকামী মানুষের অন্তরে।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব জুসে আইডিয়া যশোর জেলা কমিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ইসরারুল হক।