সোমবার (১ জুলাই) সন্ধ্যায় কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের খয়েরতলা ফারইস্ট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, একটি নতুন মোটরসাইকেলে করে তিন বন্ধু ঝিনাইদহ থেকে কালীগঞ্জের দিকে আসছিল। খয়েরতলা ফারইস্ট কোল্ড স্টোরেজের সামনে যশোরগামী একটি ট্রাককে (যশোর ট ১১-৩৩৫৩) ওভারটেক করতে গিয়ে তারা রাস্তার পাশে পড়ে যায়। তখন মোটরসাইকেলের হ্যান্ডেল অপু রায়হানের বুকের ভেতর ঢুকে ঘটনাস্থলে সে মারা যায়। আহত হয় তার দুই বন্ধু সুমন ও মিলন।
ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে।
অপু রায়হান হেলাই গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে যশোর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত মেহেদী হাসান হেলাই গ্রামের মৃত আব্দুল মান্নান ও মিলন একই গ্রামের জীবনের ছেলে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।