ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২০ যাত্রী আহত

বাস রাস্তার পাশে খাদে পড়ে ২০ যাত্রী আহত

ঝিনাইদহের মহেশপুরের কাটাখালীতে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচ জনকে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম রাশেদ এ কথা জানান।

আহত যাত্রী মহেশপুর উপজেলা শিক্ষা অফিসের ওয়ালিউর রহমান  জানান, কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি বাস মহেশপুর যাচ্ছিল। এ সময় কাটাখালী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে, খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী আহত হয়েছে।

মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম রাশেদ জানান, স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।