নিহত মাবিয়া দুর্গাপুর উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল মান্নানের স্ত্রী।
ওয়াদুদ শেখ বলেন, ‘মাবিয়া মোবাইল ফোন চার্জে দিয়ে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।’
মাবিয়ার ভাশুর কিতাব আলী জানান, আমার ছোট ভাইয়ের স্ত্রী মাবিয়া সকালে মোবাইল ফোন চার্জে দিয়ে কথা বলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।’