রুমানা বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।
রুমানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সমিতির সভাপতি শফি কদর।
পরিবার সূত্রে জানা যায়, রুমানা ঢাকায় থাকতেন। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়্যার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।