ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

গ্রেফতার

ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত আরও দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। এসময় তাদের ব্যবহৃত বন্দুক ও ছিনাইতাই করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। রবিবার রাতে নাসির উদ্দিনকে চুয়াডাঙ্গার নবীনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রেস কনফারেন্সে এ কথা জানান।

একই রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাদীখালি গ্রামের আজিজুল ইলামের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রেস কনফারেন্সে আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামের জামিরুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের মামা মোশাররফ হোসেন মুছা অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে এ ঘটনার মূল পরিকল্পনাকারী গোলাপ মেম্বরসহ ৬ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে নাজিম, গোলাপ ও আনারুল ইসলাম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।