আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওল্টু (২৪) নামে এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ আগস্ট) সকালে উপজেলার পলতডাঙ্গা মাঠে সড়ক দুর্ঘটনার শিকার হন ওই শ্রমিক, পরে দুপুরে হারদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ওল্টু উপজেলার দুর্লভপুর গ্রামের কেরামত আলী বিশ্বাসের ছেলে।

নিহতের মা রাজিয়া খাতুন বলেন, ‘আজ (শনিবার) সকালে পোলতাডাঙ্গা মাঠে মাটি কাটতে যায় ওল্টু। পরে লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত যান) বোঝাই করে ফেরার পথে ওই যান উল্টে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়। তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’