ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাশ কলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি বিভাগের আয়োজনে খরিপ-২/২০১৯-২০ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাভোকেট আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি শফিউদ্দিন আহমেদ মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব।
এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলার কৃষক ও জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।