কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো সেনা সদস্যের

সেনা সদস্য হাবিবুর রহমানঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় হাবিবুর রহমান নামে যশোর ক্যান্টনমেন্টের এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) বিকালে কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী এ তথ্য জানান।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সময় জনতার ভিড়পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকালে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাক হাবিবুর রহমানকে চাপা দেয়। এ সময় তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

হাবিবুর রহমানের আইডি কার্ডওসি ইউনুচ আলী জানান ‘হাবিবুর রহমান কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্য।তার লাশ ও মোটরসাইকেল কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।’