মোংলায় সিমেন্টের ব্যাগে মিললো নবজাতকের মৃতদেহ

বাগেরহাটমোংলায় সিমেন্টের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টম্বর) সকালে পৌর এলাকার এক নম্বর জেটির ঠাকুরানী খাল সংলগ্ন মেরিন ড্রাইভ রোড  থেকে লাশটি উদ্ধার করা হয়। মোংলা থানার ডিউটি অফিসার এএসআই সুধাংশু হালদার এ তথ্য জানান।

স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ রোড দিয়ে ইপিজেডের নারী শ্রমিকেরাই বেশি যাতায়াত করেন। ভোরে ওই শ্রমিকেরা ছাড়া কেউই মেরিন ড্রাইভে যান না। তাই ধারণা করা হচ্ছে, ভোরে তাদের কেউ ব্যাগে মুড়িয়ে বাচ্চাটি ফেলে রেখে গেছেন।