খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বিরুল আলম বলেন, ‘ইমরান বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজে শ্রমিক ছিলেন। তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি খালিশপুরের আলমডাঙ্গার মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ইমরান নর্থ ওয়েস্টার্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার বেলা দেড়টার দিকে কাজ করার সময় পাশের একটি দেয়াল তার ওপর উপর ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্ত্যবরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।