ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান নিজ বাড়ির দোতলায় এবং তার ছেলে শামীম হোসেন তিন তলায় ঘুমাতে যান। এরপর রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে স্বজনরা নুরুজ্জামানকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নুরুজ্জামান সাত মাস আগে বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।