দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিজা আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজামুল হকের মেয়ে। সে ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এসআই রাজিব জানান, অটোরিকশা চাপায় লিজা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়। বিকাল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।