সীমা খাতুনের শ্বশুর মফিজুর রহমান জানান, এক সপ্তাহ আগে প্রচণ্ড জ্বর নিয়ে সীমাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। দুদিন পর তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে বেড ফাঁকা না পাওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন আইসিইউতে রাখার পর, কোনও উন্নতি না হওয়ায় সোমবার দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ করে বাড়ি নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইবনে সিনা হাসপাতালের ব্যবস্থাপক মফিজুর রহমান তারেক জানান, রোগীর রক্তের প্লাটিলেট ছয় হাজারে নেমে এসেছিল। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা নিজ দায়িত্বে রিলিজ করিয়ে নিয়ে যায়। পরে তিনি রোগীর মৃত্যুর খবর জানতে পরেন।