খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী জানান, বৃহস্পতিবার মহানগরীর কদমতলা স্টেশন রোডের পাইকারি বাজারে অভিযান চালানো হয়। এসময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় ৩ ব্যবসায়ীকে মোট এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এদের মধ্যে মা বাণিজ্য ভান্ডারের মালিক মহিউদ্দিনকে ৫০ হাজার টাকা, মেসার্স সোনালী ট্রেডার্সের মালিক বাপ্পিকে ৬০ হাজার টাকা এবং তাজ ট্রেডিংয়ের মালিক আলী আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান ও দেবাশীষ বসাক। এছাড়া বাজার মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।