খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল মাহমুদ খানজাহান আলী থানার ফারিয়ারডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ হুমায়ুন কবিরের ছেলে।
খানজাহান আলী থানা পুলিশের এসআই মনির হোসেন জানান, রাত ১০টার দিকে মশিয়ালী স্কুলমাঠে ছাত্রলীগ নেতা সোহেল বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার ওপর হঠাৎ হামলা চালায় ও গুলি করে পালিয়ে যায়। গুলিতে সোহেলের ডান পাঁজর ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার পাঁজর থেকে গুলি বের করা হয়।