ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরার ৪৭ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ হাজার ঘরবাড়ি। এছাড়াও ১৭টি মাছের ঘের, ১৫ হাজার হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ এবং ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ধান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো তাণ্ডবই চলেছে জেলার উপকীলীয় এলাকায় ৮১ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়ের প্রভাবে সাতক্ষীরায় শনিবার (৯ নভেম্বর) রাত ৩টা থেকে ঝড়ো হাওয়াসহ প্রচণ্ড বর্ষণ শুরু হয়। মূল ঝড়টি আঘাত হানে রবিবার ভোর ৫টায়। নদীর পানি বেড়ে শ্যামনগরের সুন্দরবন লাগোয়া এলাকার রাস্তা-ঘাট প্লাবিত হয়ে গেছে।
আরও পড়ুন:
বুলবুলের আঘাতে নিহত ৪, ঘরবাড়ি ও বাঁধ ক্ষতিগ্রস্ত
বুলবুল এখন নিম্নচাপ, নামলো মহাবিপদ সংকেত
সাতক্ষীরায় তাণ্ডব চালিয়ে মোংলা-বাগেরহাটের দিকে বুলবুল
ঘূর্ণিঝড়ে সাতক্ষীরায় ৪৭ হাজার ঘর ক্ষতিগ্রস্ত
সুন্দরবন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ‘বুলবুল’