আমীর আলী বুড়িগোয়ালিনী গ্রামের তাকিম গাজীর ছেলে। ফাতেমা কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা জানান, আমীর আলীর মরদেহ নিজ বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অপরদিকে ফাতেমার মরদেহ স্বামীর বাড়ির আড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও জানান, উভয় ঘটনায় দাম্পত্য কলহের জের রয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।