ভুল অস্ত্রপাচারে চিকিৎসকের ১ বছরের কারাদণ্ড

আদালতভুল অস্ত্রপাচারের দায়ে মাগুরায় এক চিকিৎসকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি নন্দ দুলাল মাগুরা সরকারি মাতৃ সদনের চিকিৎসক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান এই আদেশ দেন। তবে আসামি আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি জানান, ২০১২ সালের ১৩ মার্চ চিকিৎসক নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে প্রসূতি সালমা খাতুনের সিজার অপারেশনের সময় মূত্রনালী কেটে ফেলেন। চিকিৎকের ভুল অস্ত্রপচারের কারণে সালমা খাতুন পরবর্তিতে পঙ্গুত্ববরণ করেন।

এ ব্যাপারে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় দুলালের ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের রায় দেন বিচারক।