বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু


বিএসএফ
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির সোলেমান মোল্লা ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া  ব্যাটালিয়নের সহকারী পরিচালক জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত সোলেমান মোল্লার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে।

সহকারী পরিচালক জিয়াউর রহমান জানান, ৪ ফেব্রুয়ারি ভারতে বিএসএফের সঙ্গে গরু চোরাকারবারিদের গুলি বিনিময় হয়। এসময় সোলেমানের পায়ে গুলি লাগে। ৭ ফেব্রুয়ারি ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে সোলেমানের লাশ হস্তান্তর করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।