কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা জানান, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এদেরকে বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, এর আগে ৪ ফেব্রুয়ারি দাখিল পরীক্ষায় আরবি দ্বিতীয়পত্র বিষয়ে নকল করার অপরাধে পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্র থেকে ৬ জন মাদ্রাসা পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ পর্যন্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় কালিয়ার তিনটি কেন্দ্রের মোট ১৫জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।