তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও সাতক্ষীরা সদর থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গনেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার সময় একটি ইট বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা যায়।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইট বোঝাই ট্রলিটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।’
অন্যদিকে শহরের এসপি বাংলোর সামনে খুলনাগামী একটি বাসের চাপায় শ্রমিক গোলাপ সরদার নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।