সাজিদের বাবা সহিদুর জামান বলেন, ‘আমার ছেলে তার টিফিনের টাকার একটি অংশ জমা করতো। করোনাভাইরাসের কারণে এলাকা প্রায় লকডাউন। ফলে ছিন্নমূল মানুষ পড়েছে চরম দুর্দশায়। তাদের দুর্দশা দেখে সাজিদের তার জমানো টাকা তুলে দেয় আমার হাতে। সেই টাকা দিয়ে সোমবার (৬ এপ্রিল) ১১টি অসহায় পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম তেল ও ১ কেজি আলু কিনে দেওয়া হয়েছে। ’