করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারীর (২৩) মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিলে) দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালের সামনে সরকারি একটি প্রতিষ্ঠানে আইসোলেশন ওয়ার্ডে পাঁচজন ভর্তি ছিলেন। এরমধ্যে রবিবার দুপুরে একজন মারা গেছেন। দুই দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী ভর্তি হয়েছিলেন। তার নমুনা আগেই সংগ্রহ করা হয়েছিল।
ওই নারীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে।
সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ওই নারী আগে থেকেই শ্বাসকষ্ট, কিডনি, হরমোনের সমস্যায় ভুগছিল। শনিবার (১১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনে জানানো হয়েছে। নিয়ম অনুয়ায়ী বিশেষ ব্যবস্থাপনায় তার দাফন হবে।
তিনি আরও জানান, আইসোলেশন ইউনিটে আর চার রোগী আছেন।