বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মেহেরপুরের সিভিল সার্জন নাসির উদ্দীন যশোর থেকে রিপোর্ট পাওয়ার পর এই তথ্য নিশ্চিত করেছেন। সকালে তার রিপোর্ট এলে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইদ্রীস শাহ শ্বাসকষ্ট, সর্দি, জ্বর হওয়ার কারণে কিছুটা অসুস্থ ছিলেন।
সিভিল সার্জন আরও জানান, মেহেরপুর জেলা থেকে মোট ৩৭০ জনের নমুনা ঢাকা, খুলনা ও যশোরের ল্যাবে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ২৫৫ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। দুই জন পজিটিভের মধ্যে একজন মারা গেলো, আরেকজনকে আইসোলেশনে রাখা হয়েছে।