কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা শিরিন জানান, তাদের হাসপাতালের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছে। এই জন্য হাসপাতালের সকল ডাক্তার স্টাফদের করোনার নমুনা চেকআপের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট না আসা পর্যন্ত বহির্বিভাগের সকল সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। জরুরি বিভাগ ও প্যাথলজি বিভাগ চালু রাখাসহ মোবাইলে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হবে।
প্রসঙ্গত, এই উপজেলাতে একজন ডেন্টাল সার্জনসহ মোট তিন জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।