নিহত লুৎফর রহমান (৫৫) ওই উপজেলার আলমপুর গ্রামের নিয়ত আলীর ছেলে ও আজমপুর ইউনিয়নের সদস্য ছিলেন। আহত আব্দুল কুদ্দুস একজন সমাজকর্মী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোরশেদ হোসেন খান জানান, ইউপি সদস্য লুৎফর রহমান ও আব্দুল কুদ্দুস মোটরসাইকেলে করে মহেশপুর শহর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে ভালাইপুরে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লুৎফর রহমান নিহত হন। এই সময় আহত হন আব্দুল কুদ্দুস।
তিনি আরও জানান, পরে তাদেরকে উদ্ধার করে মহেশপুরে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।