ডাক্তার নজমুল মনির জানান, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন রয়েছেন।
তিনি আরও জানান, অন্যান্যদের মধ্যে কুমারখালী উপজেলার পাইকপাড়াতে দুই জন ও ভেড়ামারা উপজেলার বামনপাড়া, বাহাদুরপুর, আরকানদি এলাকায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের সবাই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ১১১ জন কোভিড রোগী সনাক্ত হল। এ ছাড়াও সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৩১ জন।