শার্শা সীমান্ত থেকে ২০ কেজি রুপা উদ্ধার

উদ্ধার করা রূপাযশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ২০ কেজি রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় গোগা গ্রামের বলফিল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় এই রুপা উদ্ধার করা হয়।

২১ বিজিবির গোগা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ রুপার একটি চালান এনে গোগা গ্রামের বলফিল্ড মাঠে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ কেজি রুপা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায়। এই রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।