ইউপি চেয়ারম্যানসহ পরিবারের ৪ জনের করোনা

করোনাভাইরাসঝিনাইদহের শৈলকুপার উমেদপুরের ইউপি চেয়ারম্যানসহ (৫৯) তার পরিবারের মোট চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের অন্য সদস্যরা হলেন, চেয়ারম্যানের স্ত্রী (৫১), ছেলে (৪৫) ও ছেলের স্ত্রী (৩৭)। এই নিয়ে ওই উপজেলায় মোট শনাক্তের সংখ্যা ৩০ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন এবং মৃত্যু হয়েছে একজনের।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন।

তিনি জানান, ঝিনাইদহ জেলায় সকালে ৪৯টি নমুনার রিপোর্ট এসেছে। এতে মোট ১৬ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে যশোর ল্যাব থেকে শৈলকুপা উপজেলার ১১টি প্রাপ্ত নমুনা রিপোর্টে ছয় জনের করোনা পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, নমুনার রিপোর্টে পজিটিভ উমেদপুর ইউপি চেয়ারম্যানসহ তার পরিবারের চার জন, পৌর এলাকার একজন এবং উপজেলার মনোহরপুর ইউনিয়নের একজন রয়েছেন। আক্রান্ত রোগীদের বাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে লকডাউন করা হয়েছে।