গত ৯ জুলাই দুপুরে মনিরামপুর উপজেলার কুচলিয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন করা হয় রফিকুল ইসলামকে। তিনি একই উপজেলার মধুপুর গ্রামের আমারত বিশ্বাসের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা আক্তার অজ্ঞাতনামাদের আসামি করে মনিরামপুর থানায় মামলা করেন বলে পুলিশ জানায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা নিজেদের চরমপন্থী সংগঠন-নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে এলাকায় ঘের দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে। নিহত রফিকও একসময় তাদের সদস্য ছিল। ঘটনার দিন তাকে টাকা ও মোবাইলফোন সেট দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে ঘটনাস্থলে ডেকে এনে গুলি করে ও গলা কেটে হত্যা করে। গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্যে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, সালাহউদ্দিন শিকদার, ডিবি পুলিশের ইনসপেক্টর মারুফ আহমেদসহ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।