এছাড়া এ সভায় অনলাইনে থিসিস জমা দান এবং জমাদানকৃত থিসিস মূল্যায়নে অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে বর্তমান করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা অনলাইনেই তাদের থিসিস জমা ও ডিফেন্স দিতে পারবে। এ সুবিধা করোনোত্তর কালেও বহাল থাকবে।
সিন্ডিকেট সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের নতুন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে করোনা পরিস্থিতি এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর, সাবেক একজন উপাচার্য, একজন সিন্ডিকেট সদস্যসহ একজন মন্ত্রী, দুজন জাতীয় অধ্যাপক ও বিশিষ্টজন যারা মারা গেছেন তারাসহ সকলের স্মরণে এক শোক প্রস্তাব গৃহীত হয়।