ঝিনাইদহে করোনায় ও উপসর্গে ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) ভোরে তিনি মারা যান। এছাড়া শুক্রবার সকালে করোনায় মারা যান আরও একজন বৃদ্ধ। এদিকে, বৃহস্পতিবার রাতে করোনার উপসর্গ নিয়ে জেলা শহরে এক নারীর মৃত্যু হয়। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ঝিনাইদহ শাখার উপ-পরিচালক আব্দুল হামিদ খান এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান করোনা নিয়ে ঝিনাইদহ কোভিভ-১৯ হাসপাতালে আট দিন ভর্তি ছিলেন। এরপর শারীরিক আবস্থার অবনতি হলে গত ১৭ জুলাই তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার ভোরে তিনি মারা যান।

এদিকে, পৌর এলাকার আরাপপুর খাঁ পাড়ার মো. সিতাব উদ্দীন খান নামের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে ১৭ জুলাই ঝিনাইদহ কোভিভ-১৯ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত আবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

এছাড়া পৌর এলাকার আরাপপুর সি টি কলেজপাড়ার এ.কে.এম. রশিদুর রহমানের স্ত্রী সাহিদা রহমান করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে মৃতবরণকারী এই তিন জনসহ জেলায় মোট ৩২ জনের জানাজা শেষে লাশ দাফন করেছে ইফা গঠিত কমিটি।