তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৯৫টি নমুনার রিপোর্টে নতুন ৩৬ জন আক্রান্ত হয়েছেন।। এর মধ্যে ঝিনাইদহ সদরে ১৪ জন, শৈলকুপায় ১০ জন, কালীগঞ্জে ৮ জন ও কোটচাঁদপুরে ৪ জন রয়েছেন।
উল্লেখ্য, জেলার ৬টি উপজেলায় আক্রান্ত এক হাজার ৩৩৯ জনের মধ্যে জেলা সদরে ৬৫৯, শৈলকুপায় ১৫৭, হরিণাকুণ্ডুতে ৬৬, কালীগঞ্জে ৩২৩, কোটচাঁদপুরে ৮৪ এবং মহেশপুরে ৫০ জন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৪৯ জন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে ২২ জন মৃত্যুবরণ করেছেন।