করোনায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

মতিয়ার রহমানযশোরের শার্শা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মতিয়ার রহমান (৫৫) নামে এক স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বাগআঁচড়া স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৮ আগস্ট তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, নিহত মতিয়ার রহমান গত ১৮ আগস্ট করোনা উপসর্গ নিয়ে খুলনার গাজী মেডিক্যালে ভর্তি হন। পরে করোনা পরীক্ষা করালে গত ২১ আগস্ট তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।