শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টসাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান গাজী (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধূমঘাট গ্রামে ফেরদাউসের মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। রমজান গাজী ওই গ্রামের শুকুর আলী গাজীর ছেলে।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকে জি.এম শোকর আলী জানান, সকালে ঘেরে মাছ ধরার সময় অরক্ষিত অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়।