ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিঝিনাইদহের শৈলকুপায় আখি(৯) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভাটই বাজারের আধুনিক কিন্ডার গার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি শৈলকুপার গাবলা গ্রামের আমিনুর রহমান চাঁদ আলীর মেয়ে এবং ওই স্কুলের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল দুই ছাত্রী। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা মারে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আখি মারা যায়। অপর ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রীর নাম জানা যায়নি।
শৈলকুপা ভাটই ক্যাম্প থানার আইসি আরিফ হোসেন জানান, রাস্তা পার হবার সময় মাইক্রোবাসের ধাক্কায় ওই ছাত্রী নিহত হয়। অপরজনকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএইচ/