মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ ৪৩ জন আটক

আটক কয়েকজন নারী-পুরুষঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ৪৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা, লড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে মহেশপুর থানায় সোপর্দ করা হলে তাদের আদালতে পাঠানো হয়।

আটক কয়েকজন বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল আহসান জানান, অনুপ্রবেশের সংবাদে রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালান তারা। এ সময় বাঘাডাঙ্গা বিওপি এলাকাধীন কাঞ্চনপুর হতে নারী ও শিশুসহ ১৬ জন, মাটিলা এলাকা থেকে ৩ নারী ও শ্যামকুড় এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়।

আটক তিন নারীএছাড়া অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ১৫ জন, মাটিলা এলাকা থেকে ৩ জন ও লড়াইঘাট এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটক এক যুবকআটক বাংলাদেশিদের বাড়ি ঝিনাইদহ, খুলনা, মাগুরা, বাগেরহাট, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। আর ভারতীয় ৫ নাগরিকের বাড়ি ভারতের বেঙ্গালুর ও নিগড়ী জেলায়।