সীমান্ত থেকে ১৭ জনকে আটক

Jhenidah border arrest Photo 11-10-20ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১১ অক্টোবর) সকালে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শনিবার (১০ অক্টোবর) রাতে মহেশপুর উপজেলার গুড়দহ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, রাতে শ্রীনাথপুর এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই সময় নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বাড়ি খুলনা ও বাগেরহাট জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।