সাতক্ষীরায় জামায়াত-শিবিরের দশ কর্মীসহ গ্রেফতার ৩৫

সাতক্ষীরায় যৌথ অভিযানে জামায়াত ও শিবিরের দশ কর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এসআই ইনামুল হক জানান, র‌্যাব পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে সদর থানায় ১০ জন, কলারোয়ায় ৬ জন, তালায় একজন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৩ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ৪ জন, পাটকেলঘাটায় একজন ও ডিবি পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ৯ জন ও শিবিরের একজনসহ বিভিন্ন মামলার ২৫ জন আসামি রয়েছে।
/আরএ/