কেশবপুরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

যশোরযশোরের কেশবপুর উপজেলায় আবু সাঈদ (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতাশকাটি এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এ তথ্য জানান।

ওসি বলেন, ‘কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামের নির্জন পুকুরপাড় থেকে আবু সাঈদ সরদার নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পুর গ্রামের ইজহার আলী সরদারের ছেলে।

নিহত আবু সাঈদ পেশায় পুরাতন ব্যাটারি ব্যবসায়ী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল।