শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত চাষি ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্ত চাষি মো. নাঈম মৃধা, মো. দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান মৃধা, স্থানীয় বাসিন্দা মো. সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোবাশ্বের আলী মৃধা প্রমুখ।
গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম নাছির উদ্দিন বলেন, এই ইউনিয়নের বেশির ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। নিজস্ব জমি ও পুঁজি না থাকায় ঋণ করে এবং সুদে টাকা এনে চাষিরা সবজির মৌসুমে সবজি চাষ করেন। পরে সবজি বিক্রি করে দেনা পরিশোধ করেন। কিন্তু কিছু দিন ধরে একটি দুস্কৃতিকারী চক্র এই এলাকার মানুষের ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলছে। রাতের আঁধারে সবজি গাছ কেটে ফেলছে। এর ফলে চাষিরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। যথাযথ তদন্তের মাধ্যমে এই দুস্কৃতিকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।