যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রনজিৎ রায়, যশোর-২ (ঝিকরগাছা -চৌগাছা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দিন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন প্রমুখ। উদ্বোধনকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত জনপ্রতিনিধিরা নওয়াপাড়া-ভৈরব সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ থেকে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল করতে পারবে। সেতুটি নির্মিত হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।